ঢাকাSunday , 6 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না.গঞ্জে ১২০০ কেজি জাটকা জব্দ

Link Copied!

ilishনারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চ থেকে ১ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করেছে নারায়ণগঞ্জের পাগলা কোস্ট গার্ড স্টেশন। যার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
রোববার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার কোস্ট গার্ড পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সায়ীদ এম কাসেদ এ তথ্য জানান।
তিনি জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৬ উপলক্ষে তাদের একটি টিম রোববার ভোরে বুড়িগঙ্গা নদীতে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় যাত্রীবাহী ‘এম গাজী সালাউদ্দিন’ নামে একটি লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে এগুলো জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।