ঢাকাSunday , 6 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

Link Copied!

Yabaগাইবান্ধা প্রতিনিধি : জেলার পলাশবাড়ী উপজেলা থেকে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য মোস্তফা কালাম রুবেলকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোস্তফা পলাশবাড়ী উপজেলার পূর্ব নয়নপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ আলীর ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হোসেন সরদার জানান, মোস্তফা সেনা সদস্যের পরিচয় খাটিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন খবরে পূর্ব নয়নপুর গ্রামে অভিযান চালিয়ে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ১০০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গ্রেপ্তার মোস্তফার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।