ঢাকাSunday , 6 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২

Link Copied!

Road-Accident-গাজীপুর প্রতিনিধি : জেলার শ্রীপুর ও কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। রোববার ভোরে এবং সকাল ৯টার দিকে দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- শ্রীপুরের বরমী বাজারের ছালা ব্যবসায়ী ও স্থানীয় মাইছপাড়া এলাকার বাসিন্দা মো. সিরাজ উদ্দিন সিরু (৫৫) এবং কালিয়াকৈরের পূর্ব চন্দ্র এলাকার ফার ইস্ট পোশাক কারখানার শ্রমিক মো. মামুন মিয়া (৩০)। মামুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শক্তিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশিদুল হক জানান, সিরু রোববার সকাল ৯টার দিকে বরমীতে বাজার করতে আসে। পরে বাসায় ফেরার পথে কাঠপট্টি এলাকায় পৌঁছালে পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় এলাকাবাসী পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
অপরদিকে, কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মুফতি মাহমুদ জানান, রোববার ভোরে কালিয়াকৈর উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হন ফার ইস্ট কারখানার শ্রমিক মামুন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।