ঢাকাSunday , 6 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যে ভাবে ফাইনালে বাংলাদেশ

Link Copied!

bangladesh5নিউজ ডেস্ক : এশিয়া কাপের ১৩তম আসরের ফাইনালে আজ (রোববার) মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। এই ফাইনালের যোগ্যতা অর্জন করতে বাংলাদেশ হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ২০১২ চ্যাম্পিয়ন পাকিস্তানকে।
গত ২৪ ফেব্রুয়ারি এশিয়া কাপের মূল পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় ভারতের। ওই লড়াইয়ে স্বাগতিকদেরকে ৪৫ রানে হারায় ভারত।
অবশ্য তারপরের চিত্রনাট্য আলাদা। সম্বিত ফিরে পায় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় খেলায় সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে প্রথম পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ। ৫১ রানের বড় জয়ে মাঠ ছাড়ে মাশরাফি-সাব্বিররা।
এরপর নিজেদের তৃতীয় ম্যাচে টিকে থাকার লড়াইয়ে সাবেক চ্যাম্পিয়নদের ধরাসয়ী করে বাংলাদেশ। সাব্বির রহমান রুম্মনের বীরত্বে লঙ্কানদের ২৩ রানে হারিয়ে ফাইনালের রেস ধরে রাখে বাংলাদেশ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
উল্লেখ্য এশিয়া কাপ ক্রিকেটে প্রথম বারের মতো টি২০ ফর্মেটে খেলা হচ্ছে। অবশ্য টি২০ বিশ্বকাপকে কেন্দ্র করেই মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই সিদ্ধান্ত নেন।