স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ হলে ফেবারিটের তকমা নিয়েই মাঠ নামত বাংলাদেশ। সামনে টি-২০ বিশ্বকাপ, তাই সংক্ষিপ্ত ফরম্যাটেই এবারের এশিয়া কাপ আয়োজন করার সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যে কারণে ফেবারিট নয়, টুর্নামেন্টে ভালো খেলার প্রত্যয়ে মাঠে নামে বাংলাদেশ।
তবে ঘরের মাঠে চলমান এশিয়া কাপে মাশরাফি বাহিনী যা করে দেখাল, তা সত্যিই অবিশ্বাস্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে নাস্তানাবুদ করে ফাইনালে পা রেখেছে স্বাগতিকরা। এখন মাশরাফিদের লক্ষ্য একটাই, যে করেই হোক এশিয়া কাপের শিরোপা চাই-ই-চাই।
ফাইনাল পর্যন্ত আসতে কী কষ্টাটাই না করতে হয়েছে টাইগারদের। শেষটা অর্থাৎ ফাইনালটাও রাঙাতে চান মুশকিকুর রহিম। নিজের ফেসবুক পেজে বাংলাদেশের টেস্ট অধিনায়ক লিখেছেন এভাবে, ‘আল্লাহর রহমতে এতদূর যেহেতু আসতে পেরেছি, ইনশাল্লাহ শেষটাও ভালো হবে। চলো বাংলাদেশ!’

