ঢাকাSunday , 6 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় রিয়ালের

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : ফের আলো ছড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আলোয় আলোকিত হলো রিয়াল মাদ্রিদও। শনিবার স্প্যানিশ লা লিগার খেলায় রোনালদোর হ্যাটট্রিকের সুবাদে সেল্টা ভিগোর বিপক্ষে ৭-১ গোলের ব্যবধানে বড় জয় তুলে নিয়েছে রিয়াল।
এদিকে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদো বরাবরই ভয়ঙ্কর। চলতি মৌসুমে সেই ভয়ঙ্কর রূপটা আরো প্রকট আকার ধারণ করেছে। এদিন সেল্টা ভিগোকে পেয়ে আসল চেহারাটাই প্রদর্শন করলেন রোনালদো। গুনে গুনে চারবার সফরকারীদের জালে বল জড়ালেন রিয়ালের প্রাণভোমরা। খেলার ৫০, ৫৮ ও ৬৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ যুবরাজ। ৭৬ মিনিটে আরো একবার প্রতিপক্ষ সেল্টার জাল কাঁপান তিনি।
এর আগেই অবশ্য রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় রোনালদোর স্বদেশী পেপের গোলে (৪১ মিনিট)। রিয়ালের পক্ষে বাকি গোল দুটি করেন জেসে রদ্রিগেজ ও গ্যারেথ বেল যথাক্রমে ৭৭ ও ৮১ মিনিটে। তবে খালি হাতে ফিরতে হয়নি সেল্টাকেও। ৬২ মিনিটে রিয়ালের গোলবারে বল প্রবেশ করান সফরকারী দলের তারকা ল্যাগো অ্যাসপাস।
এই জয়ে পয়েন্ট টেবিলে ব্যবধান কমালো রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে জিনেদিন জিদানের দল। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়ালের ব্যবধান ১। তৃতীয় স্থান অধিকারী রিয়ালের সংগ্রহ ৬০ পয়েন্ট। অ্যাটলেটিকোর ঝুলিতে জমা আছে ৬১। বার্সার সঞ্চয় ৬৯।