ঢাকাSaturday , 5 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ বসতঘরে আগুন, দগ্ধ ২

Link Copied!

fireবাগেরহাট প্রতিনিধি : সদর উপজেলার কাড়াপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হওয়াসহ শিকদার ও রাজু শেখ নামে দুইজন দগ্ধ হয়েছেন। আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদিন তিতাস জানান, বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের নাজমুল সরদার, আদিল উদ্দিন সরদার ও সায়েম সরদারের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। স্থানীয়রা আগুন দেখে বাগেরহাট ফায়ার সার্ভিসে খবর দেয়।
তিনি আরো জানান, আগুন নেভাতে গিয়ে স্থানীয় কবির শিকদার ও রাজু শেখ নামে দুই যুবক আহত হয়েছেন। তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।