ঢাকাSaturday , 5 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌতুকের দাবিতে স্ত্রী-শাশুড়িকে পিটিয়ে জখম

Link Copied!

killলক্ষ্মীপুর প্রতিনিধি : যৌতুকের ৫০ হাজার টাকার দাবিতে গৃহবধূ শারমিন আক্তার (২০) ও তার মা শাফিয়া বেগমকে (৫০) পিটিয়ে গুরুতর জখম করে আটকে রাখেন স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন।
শুক্রবার রাতে সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই সদর থানার পুলিশ দু’জনকে উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করে। নির্যাতিতা শারমিন রায়পুর উপজেলার পৌর শহরের সর্দারবাড়ীর তবি উল্যার মেয়ে।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ শারমিন আক্তার জানান, প্রায় ৬ বছর আগে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকার আব্দুল মতলবের ছেলে মাসুদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়েতে তার বাবা স্বর্ণালংকার ও যৌতুকের ৭০ হাজার টাকা দেয়ার কথা ছিল। বিয়ের এক বছরের মধ্যে নগদ ৪৩ হাজার টাকা পরিশোধ করে। বর্তমানে তাদের তির বছর বয়সের একটি মেয়ে ও এক বছর সয়সের একটি ছেলে রয়েছে।
তিনি আরও জানান, গত একমাস ধরে স্বামী মাসুদ তার কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিল। তখন শারমিন দাবিকৃত টাকা এনে দিতে পারবে না বলে জানায়। শুক্রবার সন্ধ্যায় মাসুম ফের টাকার জন্য তার স্ত্রীকে চাপ সৃষ্টি করে। তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে মাসুদ তার স্ত্রীকে পুরো শরীরে ঝাড়ৃ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাটি জানার পর শারমিনের মা-ভাই তাদের বাড়িতে যান। এ সময় তাদের দেখে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর মাসুদ তার স্ত্রীর ভাই রাশেদ ও শাশুড়ি শাফিয়া বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে আটকে রাখে। পরে সালাউদ্দিন পালিয়ে গিয়ে সদর থানায় বিষয়টি জানালে পুলিশ এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভূইয়া জানান, গৃহবধূ ও তার শাশুড়িকে নির্যাতন করে আটকের ঘটনাটি শুনেই পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।