ঢাকাSaturday , 5 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দু’পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুরসহ আহত ২০

Link Copied!

Songhorsho Bograব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুরসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিল কেন্দুয়া এলাকার বছির উদ্দিনের বাড়ি ও মাস্টার বাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নিপু মিয়া (৪৫), সামিম মিয়া (৪০), নাজমুলের (৩৫) অবস্থা আশঙ্কাজনক।
আটককৃতরা হলেন- আল আমিন (২২), তৈয়ব খাঁ (৫০), ইকবাল খাঁ (৩০), তরিকুল(২৫), আরজু (২৫) ও দুলাল মিয়া(৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে মাস্টার বাড়ির সাবেক ইউপি মেম্বার হুমায়ুনকে বছির উদ্দিনের বাড়ির লোকজন মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে মাস্টার বাড়ির লোকজন বছির উদ্দিনের বাড়িতে হামলা করে। এ সময় বছির উদ্দিনের বাড়ি ও মাস্টার বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের প্রায় ২০ জন আহতসহ ১৫টি বসত ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। পরবর্তী নাশকতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।