ঢাকাSaturday , 5 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে আদিবাসী নারীর মৃতদেহ উদ্ধার

Link Copied!

Dead bodyনিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে অজ্ঞাতপরিচয় এক আদিবাসী গারো নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের বয়স আনুমানিক ২৮। মেয়েটির পরনে ছিল সালোয়ার-কামিজ।
শনিবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে গুলশান ১-এর ১২ নম্বর রোড এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত নারীর তলপেটের ডানদিকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।