ঢাকাSaturday , 5 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় যুবককে গুলি

Link Copied!

Guliযশোর প্রতিনিধি : সন্ত্রাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে যশোরের ঝিকরগাছায় লিটন হোসেন (২৫) নামে এক যুববকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিকরগাছা বাজারের সেলিম সু স্টোরের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটন যশোর শহরের শংকরপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির আহম্মদ জানান, তিনি প্রাথমিকভাবে শুনেছেন উপজেলা শহরের এক সন্ত্রাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া ছিল লিটনের। এতে ক্ষিপ্ত হয়ে সকালে লিটনকে গুলি করেছে ওই সন্ত্রাসী ও তার সহযোগীরা। এ সময় গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।
এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার জানান, লিটনের পিঠের ডান পাশে গুলি লেগেছে। সকাল সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।