ঢাকাSaturday , 5 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসম্ভব নয়, বাস্তবেই প্রমাণ করতে চায় বাংলাদেশ

Link Copied!

Indiaস্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। শিরোপা জয়ের লক্ষ্য দু’দলেরই। তবে বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন দেখাটা ভারতীয় মিডিয়ার কাছে অসম্ভব! ভারতীয় একটি দৈনিক তো অসম্ভব স্বপ্ন বলে আখ্যায়িত করেছে। তবে ভারতকে হারানো যে বাংলাদেশীদের বাস্তব ব্যাপার সেটি আবারও প্রমাণ করতে চায় টাইগাররা।
টি-২০ র‌্যাঙ্কিং হিসাব করলে কাগজে-কলমে অনেক পিছিয়ে বাংলাদেশ। এশিয়া কাপের আগে র‌্যাঙ্কিয়ে আফগানিস্তানেরও পিছনে ছিল টাইগাররা। কিন্তু সে হিসেব যে শুধুই খাতা-কলমে ছিল তা ইতোমধ্যে প্রমাণ দিয়েছেন মাশরাফিরা।
উদ্বোধনী ম্যাচের শুরুতে ভারতকে কাবুই করে ফেলেছিল টাইগাররা। ম্যাচটিতে হারলেও বাংলাদেশ যে কোনো অংশেই ছোট দল নয় তার প্রমাণ রেখেছে। আমিরাতের কথা না হয় বাদই গেল। কিন্তু সাবেক দুটি বিশ্ব চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা ও পাকিস্তান মাথা নত করেই বিদায় নিল। বাঘের ছোবলে তারা তো কুপেঘাত।
আর বড় টুর্নামেন্টে ভারতকে হারানোর রেকর্ড কম নয় বাংলাদেশের। ২০০৭ বিশ্বকাপে এই বাংলাদেশের কাছেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ক্রিকেটের ‘দাদা’খ্যাত ভারত। ২০১২ এশিয়া কাপে একই ঘটনা। অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৫ বিশ্বকাপে কি ঘটিয়েছিল তা বিশ্বই দেখেছে।
ধোনিদের বিপক্ষে মাশরাফিদের দাপট সেখানেই শেষ হয়ে যায়নি। এই তো কিছু দিন আগে ওয়ানডে সিরিজও ঘরে তুলেছে তারা। আর এ জন্যই ভারতের বিপক্ষে বেশি আশাবাদী বাংলাদেশ। শুক্রবার এমন কথাই স্মরণ করিয়ে দিলেন ব্যাটসম্যান তামিম ইকবাল।
তিনি বলেন, ‘শেষ তিনটি ম্যাচে আমরা অনেক ভালো খেলেছি। ফাইনালে যে কোন কিছুই হতে পারে। যে দল ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। আগে ওদের বিপক্ষে মোটামুটি কিছু ভালো ইনিংস খেলেছি। কিন্তু এগুলো অতীত। রোববার যখন আমি শুরু করবো তখন নতুন একটি দিন। তাই আমাদের শূন্য থেকেই শুরু করতে হবে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
মাশরাফির দলের জনপ্রিয় ম্যানেজার খালিদ মাহমুদ সুজন বলেছেন, ‘জানি ভারত অনেক শক্তিশালী। কিন্তু টি-টোয়েন্টিতে হঠাৎ হঠাৎ মোমেন্টাম তৈরি হয়। হঠাৎ খেলা ঘোরে। সেটাকে যারা কাজে লাগায়, তারাই জেতে।’