ঢাকাSaturday , 5 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাসকিনের হাতে ধোনির মুণ্ডু!

Link Copied!

taskinস্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যে মাঠের লড়াইয়ের এখনও বাকি একদিন। এরই মধ্যেই জমে উঠেছে লড়াই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে উত্তেজনা। ভাইরাল হয়েছে বিভিন্ন কার্টুনও। সবচেয়ে আলোচনায় এসেছে তাসকিন আহমেদের হাতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কাটা মুণ্ডু।
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠার পর থেকেই যেন হুঙ্কার ছাড়তে শুরু করেছে বাংলাদেশ। এবার ভারত বধের পাল। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লড়াইটা যে জমে যাবে তা বলাই বাহুল্য।
দেশের মাটিতে এশিয়া কাপ জিতে দেশবাসীকে উপহার দিতে বদ্ধপরিকর টাইগার বাহিনী। অন্যদিকে টি২০ বিশ্বকাপ শুরু করার আগে এই ট্রফি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছে ভারতও। দুই দেশের ক্রিকেটাররাই এগিয়ে রাখছে একে অপরকে। কখনও ধোনি বলছেন ওদের ঘরের মাঠে খেলা। পুরো স্টেডিয়াম বাংলাদেশকে সমর্থন করবে। মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে মাশরাফিরা।
আবার বাংলাদেশ অধিনায়ক মাশরাফি তো সরাসরিই জানিয়ে দিয়েছেন ভারতই ফেভারিট। তবে ফেভারিট যে দলই হোক কিংবা ফাইনালে যারাই জিতুক তার আগের লড়াইয়ে কিন্তু বাংলাদেশেই জয়ী! সেই লড়াইটা চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেই। তাসকিন আহমেদের হাতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কাটা মুণ্ডুই তার প্রমাণ।