ঢাকাFriday , 4 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধীকে গণধর্ষণ

Link Copied!

Repedযশোর প্রতিনিধি : প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে যশোরে এক শারীরিক প্রতিবন্ধী তরুণী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোবারককাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে ওই তরুণীর বাবা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন- সদর উপজেলার মোবারককাঠি গ্রামের কওছার আলী ঝুলার ছেলে জাকারিয়া (২৫), পুটের ছেলে রাশেদ (২৪) ও শাকের ছেলে রাসেল (২৪)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদীর মেয়ে এক জন শারীরিক প্রতিবন্ধী। গত ৩ মার্চ রাত সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তার মুখ চেপে ধরে পরিত্যক্ত একটি ইট ভাটায় নিয়ে যায়। এরপর তারা তিন জনে পালাক্রমে তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। তবে বৈদ্যুতিক আলোয় তাদের চিনে ফেলেন প্রতিবেশীরা।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক শ্যামলাল নাথ জানান, নির্যাতনের শিকার মেয়েটিকে হাসপাতালে পরীক্ষার জন্য নেয়া হয়েছিল। তবে শুক্রবার হওয়ায় পরীক্ষা-নিরীক্ষা করা যায়নি। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।