বগুড়া প্রতিনিধি : সারিয়্কান্দির যমুনার চর থেকে অজ্ঞাত (২৭) এক নারীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে হাট শেরপুর ইউনিয়নের নিজবলাইল ও খোর্দ্দবলাইল গ্রোয়েনের মাঝামাঝি যমুনার চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, চরে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত ওই নারীর গলায় ওড়না পেঁচানো এবং হাত বাঁধা ছিল।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান জানান, দুর্বৃত্তরা ওই নারীকে অন্য কোথাও হত্যা করে রাতের আঁধারে লাশ চরে ফেলে গেছে বলে ধারণা করছেন তিনি।

