ঢাকাFriday , 4 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের চাকায় পিষ্ট হয়ে অটোযাত্রী নিহত

Link Copied!

Accidentদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মেহেরুল ইসলাম (৪০) নামে এক অটোরিক্শা যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে ঘোড়াঘাটের নিতাই সাহা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেরুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার কাজীপাড়া লালবাগ গ্রামের সিরাজ কাজীর ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ঘোড়াঘাটের নিতাইসাহা মোড় নামক স্থানে ফুলবাড়ী অভিমুখি একটি পিকনিকের বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে যাত্রী মেহেরুল রাস্তার ওপরে পড়ে যান। এ সময় চালক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।