ঢাকাFriday , 4 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লৌহজংয়ে কেরোসিন ঢেলে গৃহবধূর গায়ে আগুন

Link Copied!

FIREনিজস্ব প্রতিবেদক : যৌতুকের দাবিতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা হাটুবুক গ্রামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গৃহবধূর নাম বিউটি বেগম (২৭)। তার স্বামীর নাম আল-আমীন।
শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিউটির ছোটভাই সোহেল জানান, শ্বশুরবাড়ির লোকজন ঘরের দরজা বন্ধ করে জানলা দিয়ে বিউটির গায়ে কেরোসিন ছিটিয়ে দিয়াশলাইয়ের জ্বলন্ত কাঠি নিক্ষেপ করে। এতে তার শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে যায়। পরে বিউটির বড় ছেলে বিধান ঘরের দরজা ভেঙে তার মাকে উদ্ধার করে। এসময় বিধানের দুই হাতও অগ্নিদগ্ধ হয়। সোহেলসহ আত্মীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং বিধানকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
সোহেল আরো জানান, গত দুইমাস আগে এলাকার বাদশা মিয়া নামে এক লোকের সঙ্গে তার বোনের পরকীয়া আছে বলে কুৎসা রটায় দুই ননদ। প্রকৃতপক্ষে, যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন তার বোনকে প্রায়ই নির্যাতন করাতো। তারই জের ধরে গত রাত থেকে বিউটিকে ঘরের ভেতর আটকিয়ে রাখা হয়। পরে শুক্রবার সকালে বড় ননদ কাওসারী, শাশুড়ি আমেনা, শ্বশুর জব্বার মিলে জানলা দিয়ে বিউটির গায়ে কেরোসিন ছিটিয়ে দিয়াশলাইয়ের জ্বলন্ত কাঠি নিক্ষেপ করে। পরে বিউটির বড় ছেলে বিধান ঘরের দরজা ভেঙে তার মাকে উদ্ধার করে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, বিউটি বেগমের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।