ঢাকাThursday , 3 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবুজ হত্যা দায়ে ২ জনের ফাঁসির আদেশ

Link Copied!

gavel-dreamstime_1437513কুষ্টিয়া প্রতিনিধি : জেলার দৌলতপুরে দিঘলকান্দী গ্রামের আলোচিত সবুজ হত্যা মামলায় দুইজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টায় মামলার বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে কুষ্টিয়া জজকোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দিঘলকান্দী এলাকার আমির উদ্দিনের ছেলে রুবেল এবং একই এলাকার মুরার ছেলে সুজন।
প্রসঙ্গত, ২০১১ সালের ৯ই সেপ্টেম্বর রুবেল ও সুজন পূর্ব শত্রুতার জের ধরে সবুজকে হত্যা করে। এই ঘটনায় নিহতের চাচা মনিরুল ইসলাম (মন্টু মাস্টার) বাদী হয়ে ১০/০৯/২০১১ইং তারিখে দৌলতপুর থানায় রুবেল ও সুজনসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।