চট্টগ্রাম প্রতিনিধি : সীতাকুণ্ড থানার পাক্কা মসজিদ এলাকায় বাস চাপায় মো. তানভীর (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা অংশে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমদ পাঠান।
নিহত তানভীর স্থানীয় দক্ষিণঘোড়া এলাকার মো. নুরুচ্ছফার ছেলে।
সালেহ আহমদ পাঠান বলেন, ‘সকালে রাস্তা পারাপারের সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা চয়েস পরিবহনের একটি বাস(চট্টমেট্রো ব-১১-০৮৩৬) তানভীরকে চাপা দেয়। এসময় গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক আছেন।’

