ঢাকাWednesday , 2 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এপিএসের দাফনে থাকবে না মির্জা ফখরুল

Link Copied!

Abuঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ব্যক্তিগত সহকারী রেজওয়ানুল ইসলাম আবুর দাফনে অংশ নিতে পারছেন না। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বুধবার বাদ আছর তার নিজ জেলা ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে জানাজা শেষে সেনুয়া পুরাতন গোরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর উত্তরায় রেজওয়ানুল ইসলাম আবুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর বেদনা প্রকাশ করেন। কিন্তু ঠাকুরগাঁওয়ে রেজওয়ানুল ইসলাম আবুর দাফনে থাকতে পারছেন না তিনি।
ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক জানান, আগামী ১৯ মার্চ বিএনপির সম্মেলনের সকল দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর দেওয়া হয়েছে। তাই তিনি আবুর দাফনকার্যে অংশ নিতে পারছেন না।
তার মৃত্যুতে ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সদর উপজেলার সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আদনান, যুব দলের আহ্বায়ক মহেবুল্লা চৌধুরী আবুনুর, সদস্য সচিব মাহাবুব হোসেন তুহিন, ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকেরুল্লাহ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, জেলা জেএসডির সভাপতি মনসুর আলীসহ বিভিন্ন স্থরের মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
রেজওয়ানুল হক আবু দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।