ঢাকাWednesday , 2 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালই দলীয় প্রতীক নিয়ে মাঠে নামছেন প্রার্থীরা

Link Copied!

UPসিলেট প্রতিনিধি : প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আজ। আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের ৭৩৮ ইউপিতে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণায় মাঠে নামতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এবার প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে হওয়ায় চেয়ারম্যান প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা নতুন কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নামছেন। ইতোমধ্যে প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক দিয়ে পোস্টারও ছাপিয়েছেন। এখন শুধু অপেক্ষা। আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর তারা দলীয় প্রতীকে পোস্টার-লিফলেট নিয়ে ভোটারদের বাড়িতে হানা দেবেন। দলীয় নেতাকর্মীদের দিয়ে পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জের অলিতে-গলিতে পোস্টারগুলো সাঁটানো হবে।
চেয়ারম্যান প্রার্থীদের মতোই সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যরাও প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার শুরু করবেন আগামীকাল। তারা অনেকেই নিজেদের পছন্দের প্রতীক দিয়ে লিফলেট, পোস্টার ছাপিয়েছেন।
সিলেটের ইউনার অপসেট প্রেসের গ্রাফিক্স ডিজানার তুহিনুল হক রনি জানান, গত কয়েক দিন ধরে তাদের প্রেস থেকে চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা নিজেদের পছন্দের প্রতীক নিয়ে পোস্টার তৈরি করছে। আবার অনেকেই পোস্টারগুলো ডিজাইন করে রেখেছেন, প্রতীক বরাদ্দের পর তারা প্রিন্ট করাবেন। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে পোস্টার ছাপাচ্ছেন।
তুহিন জানান, সিলেট সদর উপজেলার এক সংরক্ষিত মেম্বার প্রার্থী ঘড়ি প্রতীকে পোস্টার ছাপিয়েছেন।
ওই ইউপি সদস্য প্রার্থীর বরাত দিয়ে তুহিন বলেন, ‘তিনি জানিয়েছেন, তারা ওয়ার্ডে ঘরি প্রতীকের জন্য অন্য কোনো সদস্য আবেদন না করায় তিনি ওই প্রতীকের পোস্টার ছাপিয়েছেন।’
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেয়ার পর প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন।

আগামী ২২ মার্চ প্রথম ধাপে ইউপি নির্বাচনে সিলেটের ৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই সব ইউনিয়নগুলো হলো- সিলেট সদর উপজেলার টুলটিকর, খাদিমপাড়া, খাদিমনগর, মোগলগাঁও, জালালাবাদ, হাটখোলা, কান্দিগাঁও ও টুকেরবাজার।
সিলেট সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টুলটিকর ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থী, ৩৭ সাধারণ সদস্য প্রার্থী এবং ৯ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন। খাদিমপাড়া ইউনিয়নে ৮ চেয়ারম্যান প্রার্থী, ৬৩ সাধারণ সদস্য প্রার্থী এবং ১৫ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন। খাদিমনগর ইউনিয়নে ৫ চেয়ারম্যান প্রার্থী, ৬৫ সাধারণ সদস্য প্রার্থী এবং ১২ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন।
মোগলগাঁও ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থী, ৪১ সাধারণ সদস্য প্রার্থী এবং ১১ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন। জালালাবাদ ইউনিয়নে ৫ চেয়ারম্যান প্রার্থী, ৩৮ সাধারণ সদস্য প্রার্থী এবং ৭ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন। হাটখোলা ইউনিয়নে ৭ চেয়ারম্যান প্রার্থী, ৪১ সাধারণ সদস্য প্রার্থী এবং ১০ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন।
কান্দিগাঁও ইউনিয়নে ৫ চেয়ারম্যান প্রার্থী, ৫৪ সাধারণ সদস্য প্রার্থী এবং ১২ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন। এ ছাড়া টুকেরবাজার ইউনিয়নে ৩ চেয়ারম্যান প্রার্থী, ৪৫ সাধারণ সদস্য প্রার্থী এবং ১৪ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন।
সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন যারা—
টুলটিকর ইউনিয়ন : আবদুল মছব্বির (আ.লীগ), কাজী মুহিবুর রহমান (বিএনপি), এসএম আলী হোসেন (স্বতন্ত্র-আ.লীগ বিদ্রোহী), লুৎফুর রহমান (স্বতন্ত্র)।
খাদিমপাড়া ইউনিয়ন : নজরুল ইসলাম বেলাল (আ.লীগ), মো. ফারুক আহমদ (বিএনপি), সেলিম আহমদ (জাপা), হাফিজ শরীফ আহমদ (ইসলামী আন্দোলন), মো. আফছার আহমদ (স্বতন্ত্র-আ.লীগ বিদ্রোহী), মোজাম্মিল হোসেন লিটন (স্বতন্ত্র), মুফতি মাওলানা মো. জাকারিয়া (স্বতন্ত্র) ও ফজলুল হক (স্বতন্ত্র)।
খাদিমনগর ইউনিয়ন : তারা মিয়া (আ.লীগ), ইলিয়াস আলী (বিএনপি), দেলওয়ার হোসেন (বিএনপি বিদ্রোহী), ডা. বাবুল আহমদ (স্বতন্ত্র), সিরাজুল ইসলাম (স্বতন্ত্র)।
মোগলগাঁও ইউনিয়ন : হিরন মিয়া (আ.লীগ), মাসুদ মিয়া (বিএনপি), নাজির উদ্দিন (স্বতন্ত্র), শামসুল ইসলাম (স্বতন্ত্র)।
জালালাবাদ ইউনিয়ন : আশরাফ আলী (আ.লীগ), ইসলাম উদ্দিন (বিএনপি), মনফর আলী (স্বতন্ত্র), ফয়সল আহমদ তারা মিয়া (স্বতন্ত্র), আতিকুর রহমান (স্বতন্ত্র)।
হাটখোলা ইউনিয়ন : খুরশিদ আহমদ (আ.লীগ), আজির উদ্দিন (বিএনপি), চান মিয়া (স্বতন্ত্র), রহমত উল্লাহ (স্বতন্ত্র), শাকিব জামান (স্বতন্ত্র), শামস উদ্দিন (স্বতন্ত্র), মো. রফিকুজ্জামান (স্বতন্ত্র)।
কান্দিগাঁও ইউনিয়ন : নিজাম উদ্দিন (আ.লীগ), আহমদ আলী (বিএনপি), আবদুল মনাফ (স্বতন্ত্র), আবদুল মতিন সামাদ (স্বতন্ত্র), সাজ্জাদ মিয়া (স্বতন্ত্র)।
টুকেরবাজার ইউনিয়ন : আলতাফ হোসেন (আ.লীগ), শহীদ আহমদ (বিএনপি), দেলোয়ার হোসেন (স্বতন্ত্র)।