ঢাকাTuesday , 1 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধানমণ্ডি লেকে এসএসসি পরীক্ষার্থীর লাশ

Link Copied!

Dhanmondi-Lakeনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমণ্ডি লেক থেকে এসএসসি পরীক্ষার্থী সুদীপ্ত দত্তের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ৮টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ এসে লাশ উদ্ধার করে। গত ২৮ ফেব্রুয়ারি বাবা-মা সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয় সুদীপ্ত। এরপর থেকে নিখোঁজ ছিল।
রাজধানীর পূর্ব রাজার বাজার ১৬৯/১ বাড়িতে বাবা অসিম কমুরা দত্ত ও মা চন্দ কমুরা দত্তের সঙ্গে থাকতো সুদীপ্ত।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অভিমান করে আত্মহত্যাই করেছে সে। লাশ ময়না তদন্ত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।