ঢাকাTuesday , 1 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রবিতে ৩৪ রিচার্জে হ্যান্ডসেট জেতার সুযোগ

Link Copied!

robiপ্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের জন্য মাত্র ৩৪ টাকা রিচার্জে সিম্ফনি বিএল ৬৫ জেতার সুযোগ এনেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। দেশে মোবাইল ফোন গ্রাহকদের জন্য রিচার্জের মাধ্যমে প্রথম এ ধরণের অনন্য সুযোগ আনল রবি।

প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৯টা ৫৯ মিনিট পর্যন্ত প্রতি ১০ মিনিটে ৩৪ টাকা রিচার্জকারী প্রথম ১২ জন গ্রাহক একটি করে হ্যান্ডসেট জেতার সুযোগ পাবেন। ক্রেজি রিচার্জ ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন বিজয়ী হবেন মোট ১ হাজার ৮ জন। তবে ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য হবে না।

গ্রাহকরা ৩৪ টাকা রিচার্জ করার ৩ ঘন্টার মধ্যে ৭৭৭৭ থেকে পাঠানো একটি এসএমএস’এর মাধ্যমে তাদের রিচার্জের অবস্থান ও সময় জানানো হবে।

এরপর ১২১২ নম্বর থেকে ভয়েস কল করে পছন্দমত রবি সেবা কেন্দ্র থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য নির্দেশনা দেয়া হবে বিজয়ীদের।

হ্যান্ডসেটটি গ্রহণ করতে জাতীয় পরিচয়পত্র অথবা ফটো আইডি (পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন), সম্প্রতি তোলা পাসর্পোট সাইজ রঙিন ছবি, সিম নিবন্ধনের ফরম (যদি থাকে) এবং সিমটি সাথে নিয়ে রবি সেবা কেন্দ্রে যেতে হবে।