বরিশাল প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইইনয়নের মোল্যারহাট এলাকায় ২৯ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। এ সময় আটক তিনজনকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফুল ইসলাম এ জরিমানা করা হয়। আটককৃতরা হলেন-কাজীরচর গ্রামের মো. মিজানুর রহমান (৪০), আ. জলির (২৪) এবং আরিফ হোসেন (২৩)।
বাবুগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন জানান, মেহেন্দিগঞ্জ থেকে আনা জাটকা বিক্রির জন্য বাবুগঞ্জে আনা হচ্ছে এই সংবাদ পেয়ে সকালে অভিযান চালানো হয়। এ সময় ১৮টি ড্রামে ২৯ মণ জাটকা জব্দ করার পাশাপাশি ৩ ব্যবসায়ীকে আটক করা হয়।

