ঢাকাMonday , 29 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

Link Copied!

rail-lineসিরাজগঞ্জ প্রতিনিধি : জেলার কামারখন্দ উপজেলার বারাকান্দি এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক ইলিয়াস কবির জানান, রোববার রাতের কোনো এক সময় সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলওয়ে সড়কের ওই এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞাত যুবক নিহত হন। খবর পেয়ে সোমবার ভোরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত যুবকের মাথা থেতলে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।