প্রযুক্তি ডেস্ক : বায়োমেট্রিক বা আঙুলের ছাপে সিম নিবন্ধন ও পুনঃনিবন্ধনে উৎসাহিত করতে গ্রামীণফোন আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। গ্রামীণফোন জানিয়েছে, জিপি গ্রাহকরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করলেই মাত্র ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট ডাটা পাবেন।এই অফার শুধু মাত্র একবারই পাওয়া যাবে। অফারটি পেতে এক কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে নিকটস্থ আঙুলের ছাপ চিহ্নিত রিটেইলারের কাছে গিয়ে সিম রেজিস্টেশন করতে হবে।
অফারটি পেতে ডায়াল করুন *৫০০০*৯৯#
এই ইন্টারনেটের মেয়াদ ৭ দিন।ইন্টারনেট ব্যবহার করা যাবে রাত ২ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

