ঝিনাইদহ প্রতিনিধি : জেলার সদর উপজেলার লাউদিয়া গ্রাম থেকে ৩ কৃষকের ১০টি গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র। চুরি হওয়া গরুগুলোর মূল্য আনুমানিক ৮ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন। রোববার ভোর রাতে এ চুরির ঘটনা ঘটে।
কৃষক জামাল হোসেন জানান, শনিবার রাতে গরুগুলো গোয়াল ঘরে রাখা হয়। ভোর রাতে একদল চোর গোয়াল ঘরে হানা দিয়ে তার ৩টি, মোশাররফ হোসেনের ৪টি ও আনোয়ারুলের ৩টি গরু চুরি করে ট্রাকে তুলে পালিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, তিনি গরু চুরির খবর শুনেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

