ঢাকাSunday , 28 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার শিশুর পর এবার বাহুবলে খণ্ডিত লাশ

Link Copied!

deadহবিগঞ্জ প্রতিনিধি : জেলার বাহুবলে চার শিশু হত্যার রেশ কাটতে না কাটতেই জাতীয় যুব সংহতি নেতা রফিক মিয়ার খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জাহির মোল্লাকে আটক করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় আখাউড়া-সিলেট রেল সেকশনের দাসপাড়া এলাকা থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। নিহত রফিক মিয়া বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি এবং উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে রফিক মিয়া খাবার খেয়ে ঘরে ঘুমাতে যান। রাত ২টার দিকে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। রোববার সকালে খবর পেয়ে পুলিশ বাড়ির পাশ থেকে রক্তমাখা গেঞ্জি, কুড়াল ও পাশের একটি পুকুর থেকে তার পরনের লুঙ্গি উদ্ধার করে।নিহতের ছোট ভাই ছাদিক মিয়া জানান, বাড়ির রাস্তা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ চলছিল।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, রফিক মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।