ঢাকাSaturday , 27 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পৃথক ৩ স্থানে অগ্নিকাণ্ড

Link Copied!

Fireগাজীপুর প্রতিনিধি : জেলার পৃথক ৩টি স্থানে ‘স’ মিল, মালবোঝাই লরি ও স্টেশনারী দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদনগর খাঁ পাড়া এলাকায় শনিবার সকালে আমেনা এন্টারপ্রাইজ ‘স’ মিলে আগুন লাগে। পরে আগুন মুহূর্তের মধ্যে পাশে আরেকটি ‘স’ মিলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গাজীপুরে টেকনগপাড়া এলাকায় একটি লড়ি কাগজের রুল নিয়ে শনিবার ভোরে মাল্টিপ্লাজ ইন্ডাট্রিজ লিমিটেড কারখানার ভেতর ঢুকছিল। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে লড়ির উপর পড়লে তাতে আগুন লেগে যায়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অপরদিকে, গাজীপুরে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় একটি স্টেশনারি দোকানের গুদামে শুক্রবার রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভায়। আগুনে গুদামের মালামাল পুড়ে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।