ঢাকাFriday , 26 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাসপাইপ বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৫

Link Copied!

Burn-Unitনিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের ৫ জন। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। দগ্ধদের প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশি মনিরুজ্জামান জানিয়েছেন, সকালে সাড়ে ৬টার দিকে পশ্চিম উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির একটি ভবনের ৪র্থ তলার রান্নাঘরে লিকেজ হওয়া গ্যাসপাইপ বিস্ফোরিত হয়।

এতে ওই বাসার শাহনেওয়াজ (৫০), তার স্ত্রী সুমাইয়া (৪০), তাদের সন্তান শালিল ওরফে জাহিদ (১৫), জারিফ (১১) ও জারান (১৪) মারাত্মক দগ্ধ হয়। সকাল সোয়া ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসেন মনিরুজ্জামান।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, বিস্ফোরণের আগুনে শাহনেওয়াজ ও সুমাইয়ার শরীরের ৯০ শতাংশ, ছেলে জাহিদের ৮৮ শতাংশ এবং জারিফ ও জারানের ৭৪ শতাংশ করে পুড়ে গেছে। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।