ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার মতিয়ারের কুম এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. বছরুদ্দি মোল্লা (৬০) নিহত হয়েছেন। তিনি পেশায় কৃষক ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বছরুদ্দি মোল্লা সদর উপজেলার আকুটেরচর ইউনিয়নের ছনপঁচা গ্রামের আব্দুল মোল্লার ছেলে।
নিহতের ভাই মো. আবুল কাসেম জানান, চরভদ্রাসন থেকে মাহেদ্রযোগে বছরুদ্দি ফরিদপুরে আসছিলেন। মতিয়ারের কুম এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিন ব্যাক্তি আহত হলে গুরুতর মো. বছরুদ্দি মোল্লাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

