ঢাকাThursday , 25 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

armsযশোর প্রতিনিধি : যশোরে তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার সকালে তাদের পিস্তল, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের শাহিনুর রহমান, একই গ্রামের আলম হোসেন ও সবুজ হোসেন।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ হাশমী জানান, গোপন খবরের ভিত্তিতে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি গুলি, একটি রিভলবার, ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে।