নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেইলি রোডের একটি ভবনের ছয় তলার ফ্ল্যাট থেকে ফেলে দেওয়া শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
দুলাভাইয়ের ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানকে জন্মের পরপর ১ ফেব্রুয়ারি ছয়তলা ভবন থেকে নিচে ফেলে দেয় বিউটি আক্তার নামের এক কুমারি মা। এ সময় শিশুটি দ্বিতীয় তলার কার্নিশে আটকে যায়। পরে পুলিশ নবজাতককে উদ্ধার করে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ৩ ফেব্রুয়ারি তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

