ঢাকাThursday , 25 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

Link Copied!

Dead Bodyঝিনাইদহ প্রতিনিধি : ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরে প্রতিপক্ষের হামলায় আহত নয়ন হোসেন (১৫) নামে এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় সে। মৃত নয়ন শহরের আদর্শপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শহরের মনিংবেল স্কুলের পিছনে একটি মাঠে খেলা করছিল নয়ন। সে সময় প্রতিপক্ষের সাথে তার তর্কবির্তক হয়। এরই এক পর্যায়ে রাত পৌনে ৮টার দিকে প্রতিপক্ষরা শামসুলের বাড়ির সামনে নয়নকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, নয়নকে ঢাকা নেয়ার পথে মারা গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।