প্রযুক্তি ডেস্ক : ছবি দেখে যাকে যাকে পছন্দ হলো তাকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন। আর এভাবে আপনার ফেসবুক পেজে হয়তো হাজার হাজার বন্ধু হয়ে গেছে। কিন্তু সেখানে তারা যে আপনাকে পছন্দ করবে এমন কোনো মানে নেই। আপনার অনেক কাজই হয়তো তারা পছন্দ করেন না তাই তারা হয়তো বন্ধুর তালিকা থেকে আপনাকে বাদই দিয়ে দিল।
আর সবটাই ঘটে গেল আপনার অজান্তে। আপনি জানতেই পারলেন না কে, কখন আপনাকে আনফ্রেন্ড করে দিচ্ছে। সেদিন অবশ্য এখন শেষ। এবার অ্যাপই বলে দেবে কখন কে আপনাকে আনফ্রেন্ড করে দিচ্ছে। সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ চলে আসবে। নতুন অ্যাপটির নাম দেয়া হয়েছে ‘হু ডিলিটেড মি’।
স্মার্টফোনে এই অ্যাপ ডাউনলোড করলেই জানা যাবে ইউজারের ফেসবুক বন্ধুর তালিকা। শেষ যখন ফেসবুক লগইন করেছিলেন তখন সেই তালিকায় কতজন ছিলেন তাও জানা যাবে। কোন বন্ধু মিসিং রয়েছে বলে দেবে সেই তথ্যও। আর সেই বন্ধু নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন, নাকি আপনার নামটি সেখান থেকে বাদ দিয়েছেন তিনি। তাও জানিয়ে দেবে ‘হু ডিলিটেড মি’ নামের এ অ্যাপটি।

