ঢাকাTuesday , 23 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

Link Copied!

ashugonj-fertiব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : যান্ত্রিক ক্রটির কারণে আশুগঞ্জ সার কারখানা থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। মঙ্গলবার সকাল থেকে কারখানার সিঙ্গেস কমপ্রেসারের ব্রয়লারে ত্রুটি দেখা দেওয়ায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, ‘মঙ্গলবার সকালে কারখানার সিঙ্গেস কম্প্রেসারের বয়লারের পাইপ লিকেজ হওয়ার কারণে কারখানার ইউরিয়া সরা উৎপাদন বন্ধ হয়ে গেছে। উৎপাদন বন্ধের পর থেকেই কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছে।’

মেরামত কাজ শেষ করে কখন কারখানাটি সার উৎপাদন করতে পারবে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। উল্লেখ্য, চলতি অর্থবছরে কারখানার আড়াই লাখ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে বিসিআইসি।