ঢাকাTuesday , 23 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

Link Copied!

bondukঝিনাইদহ প্রতিনিধি : জেলার মহেশপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি সন্তু মিয়া (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।মঙ্গলবার ভোরের দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের হলদিপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত সন্তু মিয়া মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের লালপুর গ্রামের রওশন আলীর ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ‍বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে কুষ্টিয়ার মিরপুর থেকে হত্যা মামলার আসামি সন্তু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে নিয়ে মহেশপুর উপজেলার হলদিপাড়া এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সন্তু মিয়া। সে সময় মাসুদ ও আহসান হাবিব নামে দুই পুলিশ কনস্টেবল আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড রাইফেলের গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। আহত পুলিশ সদস্যদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্তু একটি হত্যা মামলার আসামি ছিলেন। তার লাশ ‍উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলে জানায় ওসি বিপ্লব।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি মহেশপুরের গোপালপুর গ্রামের আনোয়ার হোসেন মোল্লার ছেলে সেলুন ব্যবসায়ী আকিমূল ইসলাম একটি পালসার মোটরসাইকেলসহ সন্তুর সঙ্গে বের হয়। এরপর ১৮ ফেব্রুয়ারি সেজিয়া গ্রামের মাঠ থেকে আকিমুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের প্রধান আসামী সন্তু।