ঢাকাTuesday , 23 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন

Link Copied!

Fireগাজীপুর প্রতিনিধি : জেলার সাইনবোর্ড এলাকায় প্রীতি সোয়েটার নামে একটি কারখানায় আগুন লেগেছে। আগুনে ওই কারখানার মেশিনপত্র ও তৈরি পোশাক পুড়ে গেছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, ভোরের দিকে ওই কারখানার ৮ তলায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ বেশ কয়েকটি স্টেশনের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। দমকল কর্মী ও স্থানীদের সমন্বয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার তৈরি পোশাক, জেকার মেশিন ও পোশাক তৈরির কাঁচামাল পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।