ভোলা প্রতিনিধি : জেলার লালমোহন পৌরসভার ৫ নং ওয়ার্ডে (নাঙ্গলখালী) গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ৩৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, ওই এলাকার মাওলানা নুরুল্লাহ’র বাড়ির পেছনে একটি ঘরে বিভিন্ন বয়সের ৩৫ জামায়াত-শিবির কর্মী গোপন বৈঠক করছিলেন। বিষয়টি টের পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

