ঢাকাTuesday , 23 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রসহ সন্ত্রাসী আটক

Link Copied!

armsনারায়ণগঞ্জ প্রতিনিধি : নগরীর আলোচিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সোহাগকে (২৫) অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। সোমবার রাত ১০টায় ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহাগ শহরের ১নং বাবুরাইলের নিলুর ছেলে।

ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম জানান, সোহাগসহ কয়েকজন মাসদাইর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অবস্থান করছেন এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সোহাগকে আটকসহ তার দেহ তল্লাশি করে একটি ওয়ানশ্যুটার, পাইপগান উদ্ধার করা হয়। সোহাগের বিরুদ্ধে থানায় মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।