আবুল হায়াত বাচ্চু, সাভার : বুকের তাজা রক্ত ঢেলে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের অনন্য মাস ফেব্রুয়ারি। যার চূড়ান্ত রূপ পেয়েছিলো বায়ান্ন’র ২১ ফেব্রুয়ারি। রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার, শফিউরের প্রাণের বিনিময়ে বাঙালি পেয়েছিলো বাংলায় কথা বলার অধিকার। সময়ের সাথে বাঙালির এই আত্মত্যাগ স্বীকৃতি পেয়েছে বিশ্ব অঙ্গনে।
মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আশুলিয়া প্রেস ক্লাব কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনসহ হাজার হাজার জনতা।
রাত ১২টা ১মিনিটে আশুলিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি মো. মোজাফফর হোসেনের নেতৃত্বে সকল সদস্য পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফিরোজ কবিরসহ আ.লীগের অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে আশুলিয়া থানা পুলিশ পুস্পস্তবক অর্পণ করে।
এরপর গার্মেন্টস শ্রমিক কল্যাণ ঐক্য পরিষষদ ও শ্রমিক পরিবার ফাউন্ডেশন, বৃহত্তর নোয়াখালী সমিতি, জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন, জাকের পার্টি যুব ফ্রন্ট, গাজীরচট এমএম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হলি মিশন প্রি-ক্যাডেট স্কুল, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি বিভাস চাকমা, সাধারণ সম্পাদক দিলীপ চাকমা, জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, হাজী বুদ্ধু দেওয়ান স্কুল, আশুলিয়া ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক লি., অর্কিড প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলসহ প্রায় শতাধিক স্কুল, সেতুবন্ধন সংবাদপত্র হকার্স সমিতির ডিসট্রিবিউটার নেছার খান, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারি ফেডারেশনের থানা কমিটির সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের থানা কমিটির সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি মুল্লুক চাঁন মিয়া, সাধারণ সম্পাদক রাকিব হাসান, শ্রমিক লীগ নেতা সুরুজ ব্যাপারী, আলম হাওলাদার ও শহিদুল ইসলাম ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়া আশুলিয়া প্রেস ক্লাবে ছবি আঁকা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

