ঢাকাMonday , 22 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় বেড়েছে সর্দি-কাশি-শ্বাসজনিত সমস্যা

Link Copied!

mapচুয়াডাঙ্গা প্রতিনিধি : মাত্র এক সপ্তাহের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়ায় সর্দি, কাশি, শ্বাসজনিত সমস্যার প্রকোপ বেড়েছে। সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৩টি বিছানার বিপরীতে ৬৭ জন রোগি ভর্তি হয়েছে।

সদর হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডা. আসাদুর রহমান মালিক জানান, হাসপাতালে শিশু ওয়ার্ডের মেঝে, বিছানাসহ সর্বত্র রোগির ভীড়। শুধু শিশু ওয়ার্ডই নয়, হাসপাতালের বহির্বিভাগে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বয়সী রোগির ভীড় ছিল। এদের মধ্যে প্রায় সকলেই আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর, সর্দি, কাশি নিয়ে এসেছেন। বাড়তি রোগির চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।জেলার তাপমাত্রা ৩৪ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা নামা করছে বলে জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস।