ঢাকাMonday , 22 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসার অপরাধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

Link Copied!

picশরীয়তপুর প্রতিনিধি : ভালোবাসার অপরাধে প্রেমিক-প্রেমিকাকে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জেলার জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নে। অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে সামাজিক বিচারের নামে নির্যাতনের শিকার হয়েছে কুণ্ডেরচর ইউনিয়নের আব্দুল মান্নান মল্লিক কান্দি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের তরুণ স্বপন খাঁকে (১৭) প্রকাশ্যে স্কুলমাঠে দড়ি দিয়ে বেঁধে জুতাপেটা এবং জুতার মালা পরিয়ে ঘোরানো হয়। এই নির্যাতনের ভিডিওটি ২০ ফেব্রুয়ারি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে জেলায় চলছে আলোচনা-সমালোচনা। ঝড়।

সরেজমিনে গিয়ে জানা যায়, ৭ম শ্রেণির ওই ছাত্রীকে একই গ্রামের তরুণ স্বপন খাঁ (১৭) ভালবাসেন। ঘর বাধার জন্য এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় হাসাইলবাড়ি এলাকায় ইউপি মেম্বার কামাল হোসেন তাদের আটক করে। এরপর আব্দুল মান্নান মল্লিক কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে এসে স্কুল চলাকালীন এলাকাবাসী ও স্কুলের কমলমতি শিক্ষার্থীদের সামনে তাদের মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও জুতাপেটা করেন।

এ সময় স্থানীয় সুলতান মল্লিক ও ইউপি সদস্য কামাল হোসেন তাদের ওপর অমানবিক নির্যাতন চালায়। প্রথমে রশি দিয়ে দুইজনকে বেঁধে জুতা ও লাঠি দিয়ে বেধরক মারতে থাকেন। এক পর্যায়ে তারা মাটিতে লুটিয়ে পড়লে আবার তুলে জুতার মালা দিয়ে প্রকাশ্যে স্কুলের মাঠ ঘুরানো হয়। বিষয়টি ইউপি মেম্বার ধামাচাপা দেয়ার চেষ্টা করে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে আলোড়নের সৃষ্টি হয়।

নির্যাতনের শিকার ওই ছাত্রীর পরিবার জানান, মারধরের পর থেকেই ইউপি সদস্য কামাল হোসেন তার লোকজন দিয়ে তাদের বাড়ি পাহারা দিয়ে রেখেছে। যাতে আমরা বের হতে না পারি। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় চিকিৎসা করি। আমরা এর বিচার চাই।নির্যাতনকারী ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ‘ওরা এলাকায় অসামাজিক কাজ করার কারণে বিচার করা হয়েছে।’ কিন্তু কি অসামাজিক কাজ করেছে এ সম্পর্কে কোনো কথা বলতে চাননি।

কুণ্ডেরচর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন বেপারী বলেন, ‘কেউ অন্যায় করলে প্রশাসনের কাছে তুলে দিতে হবে। আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না ও অমানবিকভাবে নির্যাতন করা যাবে না ‘এ ব্যাপারে জাজিরা থানার (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। সোমবার ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’