ঢাকাMonday , 22 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিপক্ষের হামলায় নিহত ১

Link Copied!

Songhorsho Bograসিরাজগঞ্জ প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সোহেল রানা (২৫) নামে এক টুইস্টিং মিলের শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে সংঘর্ষে নারীসহ আরো ১০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত সোহেল রানা সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পশ্চিমপাড়া গ্রামের আমিনুল ইসলাম সেখের ছেলে এবং কান্দাপাড়া টুইস্টিং মিলের শ্রমিক।
স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের সোহেল ও আবু সাঈদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে রাতে সাঈদের লোকজন সোহেলের ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে সোহেল মারা যায়।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী সাঈদের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ৫টি বসতবাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।