ঢাকাMonday , 22 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাড়ি থেকে দিনমুজুরের লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyরাজশাহী প্রতিনিধি : জেলার তানোরে নিখোঁজের একদিন পর আরশাদ আলী বিজন (৪৭) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় উপজেলার গাল্লা এলাকার খাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আরশাদ আলী বিজন উপজেলার গাল্লা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জনান, গত শনিবার দুপুরে বিজন লোকালয় থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওই এলাকায় অন্যের জমিতে কাজ করতে গিয়েছিলেন। রাতে তিনি বাড়ি ফেরেন নি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
রোববার সন্ধ্যায় গাল্লা এলাকার খাড়িতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন। নিহতের চোখের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর কেউ লাশ খাড়িতে ফেলে গেছে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।