ঢাকাMonday , 22 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহাকাশের প্রযুক্তি উদ্ভাবনে দেশে স্পেস অ্যাপস প্রতিযোগিতা

Link Copied!

spaceপ্রযুক্তি ডেস্ক : মহাকাশের প্রযুক্তি উদ্ভাবনে ২২ এপ্রিল থেকে দ্বিতীয় বারের মত দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আয়োজনে বিশ্বের সর্ববৃহৎ হ্যাথাকন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বড় পরিসরে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পাবেন। গতবারের মত এবারও দেশে এই প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশে অ্যাসেসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

এই প্রতিযোগিতার বিস্তারিত জানাতে আজ সোমবার বেসিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বেসিস সভাপতি ও এফবিসিসিআই সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বেসিস পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ এর আহ্বায়ক আরিফুল হাসান অপু, আইসিটি মন্ত্রণালয়ের এলআইসিটি প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর তারিক বরকতুল্লা, নাসা ক্যাম্প অ্যাম্বাসেডর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফরোজ আল মামুন, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অ্যাসোসিয়েট প্রফেসর আশরাফুল আমিনসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে শামীম আহসান বলেন, ‘দেশে দ্বিতীয় বারের মত বেসিস আয়োজন করেছে বিশ্বের সর্ববৃহৎ হ্যাথাকন প্রতিযোগিতা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ। এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৪ এপ্রিল। বাংলাদেশের যেকোনো সর্বোচ্চ ৪ জনের দল নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বিজয়ী আমেরিকায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পাবেন।’

শামীম আহসান আরও বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সমস্যা সমাধানে উল্লেখযোগ্য আইডিয়া বের হয়ে আসবে। নাসার মতো বড় বড় প্রতিষ্ঠানে আর্টিকেলশিপ ছাড়াও চাকরির সুযোগ মিলবে।

আরিফুল হাসান অপু বলেন, ‘এবার দেশের তিনটি বিভাগে বুটক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখান থেকে ২ টি করে মোট ৬টি টিম নাসার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিযোগিতায় অংশ নেয়া সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে।

আরিফুল হাসান অপু জানান, গত বছর থেকে ঢাকা ও চট্টগ্রামে প্রথম বারের মত নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ঐ প্রতিযোগিতায় বিজয়ী ৪ টি প্রজেক্ট যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পেয়েছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রতিযোগিতাটি দেশব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য বেসিস স্টুডেন্ট ফোরাম ৬৪টি জেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনারের আয়োজন করবে। বুট ক্যাম্পে নাসার প্রতিনিধি ও দেশীয় প্রতিনিধিরা প্রতিযোগীদের মেন্টরিং করবেন। এছাড়াও নাসার ভার্চুয়াল টিম প্রতিযোগীদের সার্বক্ষণিক সহযোগিতা করবে।

এবারের প্রতিযোগিতায় বিমানচালনাবিদ্যা, স্পেস স্টেশন, সোলার সিস্টেম, তথ্যপ্রযুক্তি, আর্থ ও মঙ্গলগ্রহে যাওয়ার বিষয়ে বিভিন্ন সমাধান করবে প্রতিযোগীরা। একক বা দলগতভাবে যে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

আগ্রহীরা http://studentsforum.basis.org.bd/ ওয়েবসাইট থেকে অংশ গ্রহণ করার জন্য নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করা যাবে ২০ মার্চ পর্যন্ত। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে http://spaceappschallenge.org এই ওয়েবসাইটে।

এবারের প্রতিযোগিতার সহযোগিতা করেছে বেসিস স্টুডেন্টস ফোরাম ও ক্লাউড ক্যাম্প বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করেছে বাগডুম ডটকম, পিবাজার ডটকম। এছাড়াও অ্যাকাডেমিক পার্টনার থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়. ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি।