ঢাকাSaturday , 20 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অজ্ঞানপার্টির খপ্পরে একই পরিবারের ৫ জন

Link Copied!

partiবাগেরহাট প্রতিনিধি : জেলায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে একই পরিবারের ৫ জন অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় আন্তজেলা অজ্ঞানপার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার ভোররাতে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের এশারত শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। আটককৃতদের কাছ থেকে লুটে নেওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালে ভর্তিরা হলেন- এশারত শেখ (৫৫), স্ত্রী আকলিমা বেগম (৪৫), মেয়ে ইয়াসমিন (২৫), লীলা (১৩), শীলা (৩)।

আটককৃত অজ্ঞানপার্টির তিন সদস্য হলেন- মোড়েলগঞ্জ উপজেলার বৌলপুর গ্রামের গণি হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার (৪৫), কচুবুনিয়া গ্রামের মোজাম সরদারের ছেলে রিপন সরদার (৪০) ও সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের অসেল খার ছেলে রজ্জব আলী খাঁ (৪০)।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান জানান, ভোর রাতে এশারত শেখের বাড়িতে ঢুকে আন্তজেলা অজ্ঞানপার্টির সদস্যরা চেতনানাশক ওষুধ প্রয়োগ করে পরিবারের সকলকে অচেতন করে মালামাল লুটে নেয়। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মালামালসহ তিনজনকে আটক করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।