ঢাকাSaturday , 20 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাথাহীন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyলক্ষ্মীপুর প্রতিনিধি : রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজার এলাকা থেকে অজ্ঞাত (৩২) এক যুবকের গলাকাটা মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার বেলা ১১টার দিকে ওই এলাকার রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পিছনে ফারুক মিয়ার সুপারির বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী উপজেলার হাইমচর এলাকা থেকে কে বা করা রাতের কোনো এক সময় ওই যুবককে গলাকেটে হত্যা করে মাথা নিয়ে দেহ ওই স্থানে ফেলে রেখে গেছে। এ ঘটনার তদন্ত চলছে।