ঢাকাFriday , 19 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক নেতা হত্যায় বাস চলাচল বন্ধ

Link Copied!

busগোপালগঞ্জ প্রতিনিধি : শ্রমিক নেতা সাইদুর রহমান বাসু হত্যাকাণ্ডের ঘটনায় গোপালগঞ্জে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটসহ দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ সাইদুর রহমান বাসু প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গত বুধবার রাতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে বাসায় ফেরার পথে তিনি হামলায় গুরুতর আহত হন।

এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া সাধারণ যাত্রীরা। বাধ্য হয়ে তারা ইজি বাইক ও থ্রি হুইলারে চলাচল করছে। আর এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকরা।

গোপালগঞ্জ জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কামিল সরোয়ার জানান, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতির জানাজায় যাওয়ার জন্য বাস মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের ছোট ভাই জাসু শেখ বাদী হয়ে ১৭ জনের নামে ও অজ্ঞাত আরো ১২ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।