ঢাকাFriday , 19 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না.গঞ্জে বিদ্যুৎকেন্দ্রে আগুন

Link Copied!

fireনারায়ণগঞ্জ প্রতিনিধি : মহানগরের সিদ্ধিরগঞ্জে একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রান্সফরমারসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার সকাল ৮টার দিকে বেসরকারি সংস্থা ‘দেশ এনার্জি লিমিটেড’ পরিচালিত ডিজেল চালিত ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ওই বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমারে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। পরে নারায়ণগঞ্জ, ডেমরা ও ঢাকার রমনা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ট্রান্সফরমারসহ এতে থাকা ১৪ টন ডিজেল পুড়ে গেছে। এ ঘটনার পর থেকে ওই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফতউল্লাহ জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে।